ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ভান্ডারিয়ায় ইকড়ি ইউনিয়নের নব নির্বাচিত মেম্বারদের শপথ গ্রহন

    ভান্ডারিয়ায় ইকড়ি ইউনিয়নের নব নির্বাচিত মেম্বারদের শপথ গ্রহন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের নয় ওয়ার্ডে নব-নির্বাচিত নয় জন সাধারণ সদস্য (পুরুষ মেম্বর) ও ৩জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহন করেন। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ওসি তদন্ত মো. মেহেদী হাসান, উপজেলা নির্বাচন অফিসার মো.ইউসুফ হারুন, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।

    উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টি-জেপি সমর্থীত আব্দুল হাই হাওলাদার নির্বাচিত হয়। তাকে চলতি মাসের গত  পাঁচ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসক শপথ বাক্য পাঠ করান। আগামী পাঁচ বছরের জন্য তারা এ শপথ গ্রহন করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ