ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ার ট্রলার ডুবিতে নিহত জেলের মরদেহ উদ্ধার

    মঠবাড়িয়ার ট্রলার ডুবিতে নিহত জেলের মরদেহ উদ্ধার
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামের ১০ জেলে বঙ্গবসাগরে মাছ ধরতে গেলে সম্প্রতি আকস্মিক ঝড়ের কবলে পরে ট্রলার ডুবে যায়। এতে নিহত হওয়া ইসমাইল হোসেন (২৫) নামে এক জেলের মরদেহ ১ দিন পরে সাগরে ভাসতে দেখে জেলেরা উদ্ধার করে রোববার বিকেলে বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    এ ঘটনায় নিখোঁজ হওয়া অপর দুই জেলের সোমবার পর্যন্ত সন্ধান মেলেনি। নিহত ইসমাইল হোসেন উপজেলার জানখালী গ্রামের আব্দুল আজিজ হোসেনের ছেলে।

    স্থানীয়রা জানান, প্রায় ১০ দিন আগে স্থানীয় মালিক হারুনের ট্রলারে বঙ্গবসাগরে ১০ জেলে মাছ ধরতে সাগরে যান। গত শুক্রবার (৪ ফেব্রæয়ারী) রাতে আকস্মিক ঝড়ের কবলে কবলে পড়লে ট্রলারটি ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও ইসমাইল হোসেন ও অপর দুইজন নিখোঁজ হন। অপর নিখোঁজ দুজন হলেন- উপজেলার ছোট মাছুয়া গ্রামের নূরুল ইসলাম সর্দারের ছেলে আলমগীর হোসেন সর্দার ও একই গ্রামের মৃত হাকিম হোসেনের ছেলে মো. বাচ্চু মিয়া। গত শনিবার রাতে জেলেরা ইসমাইলের মরদেহ সাগরে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাকে রোববার বিকেলে বাড়িতে এনে দাফন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই জনের সন্ধান পাওয়া যায়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ