ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

    ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় ইসমাইল হোসেন (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে। রোববার নিহতের মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়েছে। ইসমাইল হোসেন উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের আব্দুল আজিজ হোসেনের ছেলে।

    মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, প্রায় ১০ দিন আগে স্থানীয় ট্রলার মালিক মো. হারুনের মাছ ধরা ট্রলারে স্থানীয় ১০ জেলে মাছ ধরতে সাগরে যান। গত শুক্রবার রাতে তারা ঝড়ের কবলে পড়লে ট্রলারটি ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও ইসমাইল হোসেনসহ তিনজন নিখোঁজ হন। গত শনিবার রাতে জেলেরা ইসমাইলের মরদেহ সাগরে ভাসতে দেখে উদ্ধার করেন। তাকে রোববার সকালে নিজ বাড়িতে দাফন করা হয়।

    এখনো ওই ট্রলারের দুইজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন-উপজেলার ছোটমাছুয়া গ্রামের নুরুল ইসলাম সর্দারের ছেলে আলমগীর হোসেন সর্দার ও একই গ্রামের মৃত হাকিম হোসেনের ছেলে মো. বাচ্চু মিয়া (২৮)। জানা গেছে ওই রাতে ঝড়ের কবলে পড়ে সাগরে ১৮টি ট্রলার ডুবে যায়। এদের মধ্যে ১২টি ট্রলার উদ্ধার হয়েছে। এ সময় নিহত দুইজনের মরদেহ উদ্ধার ও আরও ১২ জন এখনো নিখোঁজ রয়েছেন।

     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ