ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • গৌরনদীতে গোলাম মাহবুব ফাউন্ডেশনের

    মাসব্যাপী মাতৃভাষা দিবসের কর্মসূচী ঘোষণা

    মাসব্যাপী মাতৃভাষা দিবসের কর্মসূচী ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে প্রস্তুুতি সভা রোববার গৌরনদী রিপোটার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাসব্যাপী দিনটি পালনে নানা কর্মসূচী হাতে নিয়েছেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন।

    ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, মহামারী করোনা ও সরকারি বিধি নিষেধের কারনে কর্মসূচীর পরিধিকে ছোট করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে স্বল্প পরিসরে রচনা প্রতিযোগীতা, সেমিনার, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কচিকাঁচা শিশুদের মধ্যে  ভাষা আন্দোলনের ইতিহাস ভিত্তিক আলোচনা ও দোয়া অনুষ্ঠান । 

    ৫২'র ভাষা আন্দোলনের সূচনা বিকাশ ও সফল পরিনতিতে যে সকল ভাষা সৈনিকের নাম ইতিহাসে পাতায় উজ্জল নক্ষত্রের ন্যায় প্রজ্জলিত তাদের মধ্যে অন্যতম ব্যাক্তি ছিলেন গৌরনদীর কৃতি সন্তান সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব। কাজী গোলাম মাহবুব ১৯২৭ সালে ২৩ ডিসেম্বর তৎকালীন বাকেরগঞ্জ জেলার গৌরনদী উপজেলার কসবা গ্রামে এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা কাজী আব্দুল মজিদ ওরফে মাজেদ কাজী বাংলার কৃষক আন্দোলনের বলিষ্ট নেতৃত্ব দিয়েছিলেন। মায়ের নাম আছিয়া খাতুন।

    কাজী গোলাম মাহবুব ১৯৪২ সালে টরকী বন্দর হাইস্কুল থেকে মেট্রিক পাশ করেন। পরবর্তিতে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল, এল,বি ডিগ্রি লাভ করেন। পাকিস্তান সৃষ্টির পূর্বে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপচার্য ডঃ জিয়াউদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব উপস্থাপন করেন। এভাবে পাকিস্তান জন্মের পূর্বেই ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে।

    ফাউন্ডেশনের সহ-সভাপতি খাদিজা আক্তারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ