ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

    ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. সুমনকে (২৭) গ্রেফতার করেছে র‍্যাব।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৮-এর ভোলা ক্যাম্পের কমান্ডার মো. মোখলেসুর রহমান। এর আগে, বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর থানার নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার সুমন ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ গ্রামের মো. মোস্তফার ছেলে।

    মোখলেসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার গুরুদাসপুর থানার নয়াবাজার এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প, র‍্যাব-৫ ও সিপিসি-২ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সন্ধ্যায় ওই ছাত্রী সুমনের রান্নাঘরের পাশে লাকড়ি কুড়াতে যায়। এ সময় সুমন তার মুখ চেপে ধরে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

    ঘটনার চারদিন পর, গত ১০ আগস্ট, ভুক্তভোগীর মা বাদী হয়ে মনপুরা থানায় সুমনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ