ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ

    অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে কর্মরত সাংবাদিক জি এম মশিউর রহমান মিলনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি লাইভ ভিডিও অনুমতি ছাড়া প্রচার এবং পরবর্তীতে ওই ভিডিওতে কপিরাইট দাবি করার অভিযোগে চ্যানেল আইয়ের প্রকাশক ও সাংবাদিক শাইখ সিরাজকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

    বুধবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন ডাকযোগে শাইখ সিরাজের কাছে এ নোটিশ পাঠান। সাংবাদিক জি এম মশিউর রহমান মিলনের পক্ষে নোটিশটি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

    আইনি নোটিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই সাংবাদিক মশিউর রহমান মিলন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ‘চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিককে হাতে নাতে ধরলো ভুক্তভোগী হিন্দু পরিবার’ শিরোনামে একটি লাইভ ভিডিও প্রচার করেন। পরে অভিযোগ অনুযায়ী, ওই ভিডিওটি তার অনুমতি ছাড়াই ডাউনলোড করে চ্যানেল আই ডিজিটালের মাধ্যমে প্রচার করা হয়।

    নোটিশে বলা হয়েছে, ভিডিওটি মশিউর রহমান মিলনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশের পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে প্রায় ৮১৫টি লাইক, ২৭৯টি মন্তব্য ও ২৬৭টি শেয়ার হয়।

    অভিযোগ রয়েছে, গত ৮ আগস্ট চ্যানেল আই কর্তৃপক্ষ ফেসবুকের ‘রাইটস ম্যানেজার’ ব্যবস্থার মাধ্যমে ওই ভিডিওর ওপর কপিরাইট মালিকানা দাবি করে। সেখানে ভিডিওটির ৩৩ সেকেন্ড থেকে ৬ মিনিট ৩ সেকেন্ড পর্যন্ত অংশকে নিজেদের কনটেন্ট হিসেবে দাবি করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

    এ ঘটনাকে ভিত্তিহীন কপিরাইট দাবি হিসেবে উল্লেখ করে নোটিশে সাত দিনের মধ্যে তিনটি দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- ভিডিওটির ওপর করা কপিরাইট দাবি অবিলম্বে প্রত্যাহার করে ভিডিওটি পুনরায় সচল করার ব্যবস্থা করা, ঘটনার জন্য সাংবাদিক মশিউর রহমান মিলনের কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়া এবং পেশাগত সম্মানহানি ও আর্থিক ক্ষতির অভিযোগে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা।

    নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে প্রচলিত আইন অনুযায়ী শাইখ সিরাজ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সাংবাদিক মশিউর রহমান তার পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ