ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • সরস্বতীপূজায় হাতেখড়ি পেলো ১০০ শিশু

    সরস্বতীপূজায় হাতেখড়ি পেলো ১০০ শিশু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৭টা ৭ মিনিটে শুরু হয়েছে পঞ্চমী তিথি। সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের বাসা ও পূজামণ্ডপে সরস্বতী পূজা হচ্ছে। যা রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৯ মিনিটে পূজার তিথি শেষ হবে।

    করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্বাস্থ্যবিধি মেনে বরিশালের বিভিন্ন ক্যাম্পাসে সীমিত আকারে এই পূজার আনুষ্ঠানিকতা পালন করছেন ভক্তরা। এছাড়া ছাত্রছাত্রীরা তাদের বাসাবাড়িতেও বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী চরণে ফুল দিয়েছেন।

    শনিবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়, শের ই বাংলা মেডিকেল কলেজ, বিএম কলেজ, শংকরমঠ মন্দির, রামকৃষ্ণ মিশনে পূজা অনুষ্ঠিত হয়েছে।

    এছাড়া বরিশালের ধর্মরক্ষিণী সভাগৃহে সরস্বতী পূজা উপলক্ষে ১শ’ শিশুকে হাতেখড়ি দেওয়া হয়েছে। ব্যতিক্রমী এ কার্যক্রমে বরিশালের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ভক্তরা বলেন, অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানিয়েছেন। কারন দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ