ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম

যুবদল নেতা হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

যুবদল নেতা হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদল নেতা আকবর আলী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল উত্তর ও দক্ষিণ  জেলা যুবদল। নগরীর সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে শনিবার বেলা ১১টায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তা পুলিশী বাঁধায় পণ্ড হয়ে যায়।

দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদের সভাপতিত্বে দেন জেলা যুবদলের সহ সভাপতি বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক শাকিল মাহমুদ সুজন ও আসলাম হোসেন বাচ্চু, উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দোহা আজাদ, সহ সাধারণ সম্পাদক আলী হায়দার প্রমুখ।

বক্তরা বলেন, যুবদল নেতা আকবর হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। সভা শেষে নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশী বাঁধায় তা পণ্ড হয়ে যায়।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ