ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পিরোজপুরের ইন্দুরকানীতে অগ্নিকান্ড

    পিরোজপুরের ইন্দুরকানীতে অগ্নিকান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানী বালিপাড়া বাজারে ৬টি দোকানে অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন। শুক্রবার রাত সোয়া চারটার দিকে  বালিপাড়া বাজারের মোদাচ্ছের মাঝির দোকান থেকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    স্থানিয় ও ভায়ারসার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া বাজারের মোদাচ্ছের মাঝির দোকান থেকে আগুনের সূত্রপত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে যায়। পরে ইন্দুরকানী ফায়ার সার্ভিসের সহায়তায় বাজারের অন্য ব্যবসায়ী ও আবাসিক বাসা রক্ষা পায়। অগ্নিকান্ডে প্রাথমিক ভাবে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ীরা জানান। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে আঃ বারেকের খাবার হোটেল, আব্বাসের  গ্যাস সিলিন্ডার ও মুদি দোকান, স্যনিটারী বাবুলের দোকান।  বালিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতী জানান, বালিপাড়া বাজারের অগ্নিকান্ডের ঘটনায়  প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে এর মধ্যে ব্যবসায়ী আঃ বারেকের বাসা ও দোকান পুড়ে যাওয়ায় সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ