ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বাবুগঞ্জ থানায় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    বাবুগঞ্জ থানায় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাদকমুক্ত সমাজ গড়তে বাবুগঞ্জ থানা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তঃ বাবুগঞ্জ থানা ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

    বৃহস্পতিবার জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই প্রথম বাবুগঞ্জ থানা প্রাঙ্গনে ফাইনাল খেলার মধ্যে দিয়ে মাসব্যাপী টুর্ণামেন্টের পর্দা নামানো হয়।

    বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শাহজাহান হোসেন, পিপিএম।

    বাবুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. অলিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. মিজানুর রহমান, কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

    এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা যে কোন আসক্তি থেকে মানুষ কে দুরে রাখে। শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমাদের উচিত প্রিয়জনদের বেশি বেশি সময় দেয়া। এতে করে পারিবারিক সেতুবন্ধন তৈরি হবে। এছাড়াও তিনি বাবুগঞ্জ থানা পুলিশ কর্তৃক এ ধরনের খেলার আয়োজন করায় বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমানের প্রশংসা করে তার বক্তব্য শেষ করেন। 

    ফাইনাল খেলায় তাপস এর দল চ্যাম্পিয়ন ও নাঈম এর দল রানারআপ হয়। পরে টুর্ণামেন্টে অংশ গ্রহণকারী ১২ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ