ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • আজ বিশ্ব ক্যান্সার দিবস

    বরিশালে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

    বরিশালে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব ক্যান্সার দিবস-২০২২ উপলক্ষে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি করা হয়। এই আয়োজন করে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। 

    প্রধান অতিথির আলোচনায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অবঃ) ও প্রখ্যাত প্যাথলজী কনসালট্যান্ট ডা. এস এম ইকবালুর রহমান (সেলিম) বলেন, ক্যান্সার বাংলাদেশের ৬ষ্ঠ লিডিং কস অব ডেথ। সুতরাং ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার কোন বিকল্প নেই। সচেতনতার অভাবে একদিকে কিছু মানুষ ক্যান্সারে আক্রান্ত হন, অপরদিকে আক্রান্ত রোগীরাও সচেতনতার অভাবে ক্ষতিগ্রস্থ হন। তাই এ বিষয়ে ন্যূণতম সম্যক ধারনা থাকা জরুরী। ক্যান্সার হওয়ার কারন, প্রতিরোধের উপায়, প্রতিকার ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিষদ আলোচনা করেন তিনি।

    ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় সমন্বয়ক সাংবাদিক রিয়াজ পাটওয়ারী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ।

    এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক ভোরের অঙ্গীকারের বার্তা সম্পাদক মসিউর মন্টু, কলমের কণ্ঠ`র বার্তা সম্পাদক আরিফ হোসেন, বরিশাল প্রতিদিনের যুগ্ম বার্তা সম্পাদক ফাহিম ফিরোজ, বরিশাল বার্তা ‘র যুগ্ম বার্তা সম্পাদক শাহাদাত তালুকদার, দৈনিক তৃত্বীয় মাত্রার ব্যুরো প্রধান মাহমুদ হাসান, ক্রাইম টাইমস এর সম্পাদক আম্মার হোসেন আমান, বরিশাল বাণী’র রিপোর্টার খান ফিরোজ, ভো‌রের কাগ‌জের নল‌ছি‌টি প্রতি‌নি‌ধি সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক পাভেল ফেরদৌস ইমন, মহাদেব কর্মকার, ভো‌রের অঙ্গীকা‌রের স্টাফ রি‌পোর্টার ইমরান হোসেন, লিটন বাইজিদ, ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী হামিদুল মুন্সী, আবিদুর রহমান, বাপ্পি শিকদার, সাব্বির হোসেন, মিজানুর রহমান প্রমুখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ