ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • জনস্বার্থে রিট করে জরিমানা গুনলেন ইউনূস আলী

    জনস্বার্থে রিট করে জরিমানা গুনলেন ইউনূস আলী
    সৃংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনস্বার্থে রিট করে জরিমানার সম্মুখীন হলেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটে আদালতে হাজির না থাকায় তাকে দশ হাজার টাকা জরিমানা করেছে হাইকোর্ট। আজ বুধবার (৫ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালত বলেন, রিট করে ইউনূস আলী মিডিয়ায় নিউজ দেন। কিন্তু মামলা তালিকায় আসার পর তিনি আর কোর্টে হাজির থাকেন না। জরুরি অবস্থা জারি ব্যতীত লকডাউন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এ রিট করেছিলেন তিনি।

    এর আগে আদালত অবমাননার মামলায় আপিল বিভাগ ইউনূস আলী আকন্দকে তিন মাস আইন পেশা পরিচালনা থেকে বিরত করে। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করে দেশের সর্বোচ্চ আদালত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ