ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ময়মনসিংহে কমেছে করোনা শনাক্ত-মৃত্যু

    ময়মনসিংহে কমেছে করোনা শনাক্ত-মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ও মৃত্যু কিছুটা কমেছে। এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় ও অন্যজন উপসর্গ নিয়ে মারা গেছেন। 

    মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তাসলিমা আক্তার (২১) ও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শহিদ মিয়া (৫০)। 

    শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৫৮ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

    এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এক দিনের ব্যবধানে শনাক্তের হার ৩৩ শতাংশ থেকে কমে ২৭ শতাংশে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৪৩৩টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ