ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নামাজ পড়ছিলেন মা, দৌড়ে এসে কুপিয়ে মাথা আলাদা করে দিল ছেলে

    নামাজ পড়ছিলেন মা, দৌড়ে এসে কুপিয়ে মাথা আলাদা করে দিল ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ময়মনসিংহে নামাজ আদায়ের সময় মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন ছেলে। এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। তবে ছেলেটি ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
    বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মধ্য বারেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোমেনা বেগম। ৬৫ বছর বয়সী মোমেনা একই গ্রামের আবুল বাশারের স্ত্রী।

    স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, এশার নামাজ পড়ছিলেন মোমেনা। এ সময় বাড়িতে এসে মাকে ডাকাডাকি করতে থাকেন জাকির। নামাজ পড়ার কারণে তার মা সাড়া দিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে দৌড়ে ঘরে গিয়ে নামাজরত অবস্থায় তার মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দেন। এতে মোমেনার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।

    পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া ছেলে জাকির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি (তদন্ত) ফারুক হোসেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ