ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সংবাদকর্মীদের ওপর হামলায় ববি প্রেসক্লাবের নিন্দা

    সংবাদকর্মীদের ওপর হামলায় ববি প্রেসক্লাবের নিন্দা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পেশাগত দায়িত্ব পালনকালে বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সাংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিছেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একই সাথে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

    বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুমাইয়া আখতার তারিন ও সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম সোহাগ যৌগ বিবৃতিতে এই দাবি জানান।

    নেতৃবৃন্দ মনে করেন, আদালত চত্বরে সাংবাদকর্মীদের ওপর হামলা ইতিহাসে একটি কালো অধ্যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এভাবে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হলে সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ ব্যহত হবে এবং নবীনরা সাংবদিকতার প্রাতি আগ্রহ হারাবে।

    উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি দুপুর ১২ ঘটিকায় বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বরিশালের সাংবাদকর্মীদের ওপর হামলার শিকার হয়। হামলায় স্থানীয় পত্রিকা ও কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অন্তত ২০ জন সাংবাদিক আহত হয়েছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ