ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • টমেটো চাষে প্রশান্তর সাফল্য

    টমেটো চাষে প্রশান্তর সাফল্য
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা উপজেলার দরিদ্র কৃষক পরিবারের সন্তান প্রশান্ত সমাদ্দার করোনাকালে পার্শ্ববর্তী অন্যের জমি লীজ নিয়ে টমেটো চাষ করে লাভবান হয়েছেন। প্রশান্ত পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের বিজন কৃষ্ণ সমাদ্দারের ছেলে।

    সাংসারিক কাজকর্মের পাশাপাশি তিনি করোনাকালে ৬৮ শতাংশ পার্শ্ববর্তী প্রতিবেশীর জমি বাৎসরিক ৮ হাজার টাকায় লীজ নিয়ে বিজলী জাতের টমেটো চাষ করে ভাগ্য বদলেছেন। ওই টমেটো তিনি বছরের ৯ মাস বিক্রি করবেন।

    প্রশান্তর সাথে কথা বলে জানা যায়, পাথরঘাটা উপজেলা কৃষি বিভাগের এসএসিপি প্রকল্পের আওতায় কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়ালের সহযোগিতায় এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্যামল হাওলাদারের পরামর্শে তিনি বিজলী জাতের টমেটো চাষে উৎসাহিত হন।

    জমি প্রস্তুত, সার, ওষুধ ও পরিচর্যা বাবদ তার প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। ভালো ফলনের আশায় তিনি দিনের বেশির ভাগ সময় ব্যয় করেন ওই জমিতে। চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত পাকা টমেটো প্রতি কেজি ৫০ এবং কাঁচা ৩০ টাকা দরে খুচরা মূল্যে প্রায় ৬০ হাজার টাকা বিক্রি করেছেন।

    তিনি আশা করছেন, কোনো রোগবালাইয়ের আক্রমণ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে চাষ করা টমেটো আরও ছয় থেকে সাত মাস বিক্রি করতে পারবেন। সব মিলিয়ে এ মৌসূমে প্রায় ২ লাখ টাকার টমেটো বিক্রি করবেন বলে তিনি আশাবাদী।

    পাথারঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল বলেন, বর্তমানে গ্রাম ও শহরের মানুষের মধ্যে টমেটোর ভালো চাহিদা আছে। এই জাতের টমেটোর গুণাগুণও ভালো। প্রশান্তকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ