ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ডুবে যাওয়া সেই লঞ্চে শেষ হল উদ্ধার কাজ, মিলেছে ২৭ লাশ

    ডুবে যাওয়া সেই লঞ্চে শেষ হল উদ্ধার কাজ, মিলেছে ২৭ লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। দুপুরে লঞ্চটি উদ্ধার করে তীরে তোলা হয়। এরপর ডুবুরি দল লঞ্চের ভেতরে প্রবেশ করে একে একে ২২টি লাশ উদ্ধার করে। এ নিয়ে এ ঘটনায় মোট লাশ পাওয়া গেল ২৭টি। দুপুর দুইটার দিকে উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করা হয়। 

    এর আগে রবিবার (৪ এপ্রিল) অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটে। গতকাল পর্যন্ত পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয়েছিল ২০ জনকে। এছাড়া নিখোঁজ ছিলেন অন্তত ২৯ জন। বিআইডব্লিউটিএর ১৮ ঘণ্টা ধরে চলা উদ্ধার অভিযান শেষে আজ আরও ২২ জনের মরদেহ পাওয়া যায়।

    বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, ডুবে যাওয়া লঞ্চটিতে অর্ধশত যাত্রী ছিলেন। গতকাল ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। লঞ্চটি উদ্ধারের পর আরও ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ২৭ জনের মরদেহ উদ্ধার করা হলো।
    জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ২৭ জনের। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ