ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত

    মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত
    মুক্তিযোদ্ধা সুনীল কুমার পাইক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সুনীল কুমার পাইক (৭৬) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তিনি মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। মুক্তিযোদ্ধা সুনীল কুমার পাইক উপজেলার পশ্চিম ধানীসাফা গ্রামের মৃত. রাইচরন পাইকের ছেলে।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    জিডি সূত্রে জানা গেছে, প্রতিবেশী মৃত. জিতেন্দ্র নাথ পাইকের ছেলে জীবন (৫০), মিলন (৪৫) ও রিপন পাইক (৪৩) এর সাথে বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার পাইকের জমি সংক্রন্ত বিরোধ চলে আসছিলো। ওই বীর মুক্তিযোদ্ধা গত মঙ্গলবার জরাজীর্ণ রান্না ঘর মেরামত করতে গেলে প্রতিপক্ষরা অতর্কিত ভাবে হামলা চালিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। 

    স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় সাফা বাজারের ডাক্তার চেম্বরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বার্ধক্য জনীত কারনে নিজ বাড়িতে অবস্থান করছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ