ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • নীলফামারীতে মায়ের অভিযোগে ছেলের দুই বছর কারাদণ্ড

    নীলফামারীতে মায়ের অভিযোগে ছেলের দুই বছর কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর ডোমার উপজেলায় মায়ের অভিযোগের ভিত্তিতে বিপ্লব সাহা নামে (৪৮) এক মাদকসেবীর দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এ দণ্ডাদেশ দেন।

    দণ্ডিত ব্যক্তি উপজেলা শহরের সাহাপাড়া এলাকার নিতাই সাহার ছেলে। 

    নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম বলেন, তিনি চিহিৃত মাদকসেবী। পরিবারে অস্থিরতা তৈরি করতেন। মাদকের টাকার জন্য মাকে মারধর করতেন। খবর পেয়ে তার বাড়িতে গিয়ে মাদক সেবনের সত্যতা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার দুই বছর কারাদণ্ড প্রদান করা হয়।

    ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, আটক মাদকসেবীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ