ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • ১০০ শিক্ষার্থীকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

    ১০০ শিক্ষার্থীকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান
    শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন অতিথিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের ১০০ দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট একশ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমির হলরুমে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. হালিমা বেগম এবং বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

    অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রোগ্রাম করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে সারা দেশ ব্যাপী হাজার হাজার শিক্ষার্থীর পাঠানো আবেদন থেকে বরিশাল জোনে বাছাইকৃত ১০০ জন শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি তুলে দেওয়া হয়েছে।

    শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে নগদ পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। চলমান করোনা মহামারিতে বহুদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মহীনতায় মানুষ অর্থের অভাবে অনেকেরই পড়ালেখার পথ বন্ধ হয়ে যায়।

    করোনায় ক্ষতিগ্রস্ত ওই সকল পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে। যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে। এরই অংশ হিসেবে কয়েক হাজার শিক্ষার্থীকে ২০২১ সালের শিক্ষাবৃত্তি হিসেবে বিদ্যানন্দ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের এ সহায়তা।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ