ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • মানসিক ভারসাম্যহীনের পুত্র সন্তানের জন্ম

    মানসিক ভারসাম্যহীনের পুত্র সন্তানের জন্ম
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ফুটফুটে এই সন্তানের জন্ম হলেও, সন্তানের পিতৃ পরিচয় মেলেনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা-ছেলেকে সমাজসেবা অধিদপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, সুস্থ আছেন দুজনেই।

    ফুটফুটে নবজাতকটি পৃথিদাবির আলোর মুখ দেখেছে মঙ্গলবার মধ্যরাতে। আছে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। কিন্তু তার পাশে স্বজন বলতে কেউ নেই। মা মানসিক ভারসাম্যহীন উজালা রানী পান্ডে হাসপাতালেরই ৫ম তলায় হাত-পা বাঁধা অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কারন সে মানসিক প্রতিবন্ধী।

    পাথরঘাটার উপজেলা রেড ক্রিসেন্টের সদস্যরা জানান, মানসিক প্রতিবন্ধী উজলা রানী পান্ডে মঙ্গলবার প্রচন্ড প্রসব বেদনায় কাতরাতে দেখে তারা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে আসে।

    ফুটফুটে নবজাতকের মুখ দেখে হাসপাতালের অন্যরা খুশি, তবে একজন মানসিক প্রতিবন্ধীকে গর্ভবতী করায় ধিক্কার জানিয়েছেন। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: এইচএম সাইফুল ইসলাম বলেন, মা ও ছেলে ২ জনেই ভাল আছে। সুস্থ্য হওয়ার পর আবাসনের জন্য তাদের সমাজ সেবা অধিদপ্তরে পাঠানো হবে।

    এদিকে, হাসপাতালে প্রায়ই শিশু চুরির ঘটনা ঘটে। তাই নিরাপত্তা জোরদারের দাদাবি জানিয়ে আপাতত রেড ক্রিসেন্টের সদস্যরাই দেখভাল করছে নবজাতককে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ