ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশাল বিভাগে শনাক্তের হার ৩৪.৬১ শতাংশ

    বরিশাল বিভাগে শনাক্তের হার ৩৪.৬১ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪২১ জন। এ সময়ে আক্রান্ত হয়ে বরিশাল জেলায় একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৪ জন। আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৪ দশমিক ৬১ শতাংশ। বুধবার (০২ ফেব্রুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত বরিশাল জেলায় হয়েছে ১৬২ জন। এ নিয়ি এই জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬০৪ জন। মোট মারা গেছেন ২৩১ জন।

    পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ৪৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭১১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১৫৯ জন।

    ভোলায় নতুন ৫৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪২৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯২ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৮৭ জন।

    পিরোজপুরে নতুন ৪৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৮৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ২৪৫ জন।

    বরগুনায় নতুন ২৮ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২২১ জন। মোট মারা গেছেন ৯৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৩ জন।

    ঝালকাঠিতে নতুন ৭৯ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১২৯ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৬০২ জন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, ২৪ ঘণ্টায় ২৩৪ জনের নমুনা আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এরমধ্যে ৮১ জন পজিটিভ ও ১৩৯ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৪ দশমিক ৬১ শতাংশ।

    বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে ২০২২ সালের ০২ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৪৬৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ হাজার ২৫০ জন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ