ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • পটুয়াখালীতে বাসচাপায় নিহত দুই

     পটুয়াখালীতে বাসচাপায় নিহত দুই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় যমুনা লাইন নামে একটি বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী।

    বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের ঘুটাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামের ইউনুচ আলীর ছেলে বায়েজীদ (১৪) ও একই এলাকার তানজের তালুকদারের ছেলে সেলিম তালুকদার (৪৭)।  

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গামরতলা এলাকা থেকে ইজিবাইকটি পাঁচ মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকে আসছিল। পথে ঘুটবাছা এলাকায় ঢাকা থেকে ছেড়ে যমুনা লাইন নামে (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫২১) একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যালে পাঠানো হয়েছে।  

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ