ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরিশালে ডায়রিয়া রোগীর ভর্তি হার এখনও ঊর্ধ্বমুখী 

    বরিশালে ডায়রিয়া রোগীর ভর্তি হার এখনও ঊর্ধ্বমুখী 
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ডায়রিয়ার প্রকোপ কমছে না পুরোপুরি। হাসপাতালে রোগী ভর্তির হার এখনও ঊর্ধ্বমুখী। গত ১ সপ্তাহ এবং গত ১ মাসে বরিশাল জেনারেল হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে। 

    খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী। আর গত ১ সপ্তাহে ভর্তি হয়েছে ৩৪৬ জন। সেক্ষেত্রে ভর্তিকৃত রোগীর গড় হার ৪৯.৪২। অপরদিকে গত ১ মাসে ভর্তি হয়েছেন ১ হাজার ৪শ’ ৩৬ জন ডায়রিয়া রোগী, গড় হার ৪৭.৮৬। আর এমন হিসেব প্রমাণ করছে বরিশালে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তির হার বাড়ছে ক্রমাগত।

    বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণাঞ্চলের নদী-খাল-বিলের পানিতে কলেরার জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে। পাশাপাশি বেড়েছে লবণাক্ততা। আর এসব কারণেই দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ, অল্পতেই আক্রান্ত হচ্ছে মানুষ।   

    এদিকে বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ঘুরে দেখা গেছে, সংকুলানের অভাবে ওয়ার্ডের বাইরের বারান্দায় চলছে চিকিৎসা কার্যক্রম। যদিও চিকিৎসাসেবায় কোন ঘাটতি নেই বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

    হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, বরিশালের নদী-নদী ও খাল-বিলের পানিতে কলেরার জীবানু পাওয়া গেছে। এই পানি ব্যবহারে ডায়রিয়া আক্রান্তের হার বাড়ছে। তিনি ডায়রিয়ার কবল থেকে রক্ষায় নদী-খাল-বিলের পানি দিয়ে খাবারের হাঁড়ি পাতিল ধোয়া বন্ধ এবং সবক্ষেত্রে টিউবওয়েলের পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। 

    এদিকে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডায়রিয়ায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

    প্রসংগত, এবার বরিশাল বিভাগে প্রথম ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় উপকূলীয় জেলা বরগুনায়। এরপর তা ছড়িয়ে পড়ে পুরো বিভাগে। আর এ কারণে ছয় জেলার হাসপাতালেই বাড়তে থাকে রোগীর চাপ যা অব্যাহত রয়েছে এখনও। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ