ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • কাজী রানার ২য় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত

    কাজী রানার ২য় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত
    মরহুম কাজী রানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক, শিক্ষানবীশ আইনজীবী, দৈনিক আজকের বার্তার প্রকাশক মেহেরুন্নেসা বেগম ও সম্পাদক এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মেজ ছেলে কাজী আনোয়ার পারভেজ রানার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে স্মরণ করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া মোনাজাতের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।

    ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বরিশাল মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছিল। কাজী আনোয়ার পারভেজ রানা ছিলেন অত্যন্ত সুমিষ্টভাষী ও সদাচরনের এক উদাহরন। তিনি বরিশাল আদালতের একজন মেধাবী শিক্ষানবীশ আইনজীবী ছিলেন।

    পাশাপাশি তিনি ঐতিহ্যবাহী শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য ছিলেন। গতকাল মঙ্গলবার মরহুমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বছরের ন্যয় এবারও স্বল্পপরিসরে ঘরোয়া আয়োজনে দিনটি স্মরন করেছে পরিবারবর্গ ও আজকের বার্তার সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ