ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশাল মেট্রোপলিটন পুলিশ, ও পুনাকের শীতবস্ত্র বিতরণ

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ, ও পুনাকের শীতবস্ত্র বিতরণ
    বেদে সম্পদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ভাসমান বেদে সম্প্রদায় ‍এবং সুবিধাবঞ্চিত শীতার্ত মাানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ‍এবং মেট্রোপলিটন পুনাকের ‍উদ্যোগে পৃথকভাবে ‍এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    এর মধ্যে ১ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন তালতলী বাজার সংলগ্ন ‍আড়িয়াল খাঁ নদীর তীরে ভাসমান বেদে সম্পদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএমপি কমিশনার অতিরিক্ত ‍আইজিপি মো. শাহাবুদ্দিন খান।

    অপরদিকে, ‍একই দিন বিকাল ৪টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ‍এর ‍উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন পুনাক সভানেত্রী ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহধর্মীণি ‍আফরোজা পারভীন।

    বরিশাল মেট্রোপলিটন পুনাক কার্যালয়ে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএমপি পুনাকের নেতৃবৃন্দ ‍উপস্থিত ছিলেন। ‍এছাড়া বেদে সম্পদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণকালে মেট্রোপলিটন পুলিশের ‍ঊধ্র্বতন কর্মকর্তারা ‍উপস্থিত ছিলেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ