ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • মঠবাড়িয়ায় কৃষি অফিসে চুরি হওয়া টাকা উদ্ধার

    মঠবাড়িয়ায় কৃষি অফিসে চুরি হওয়া টাকা উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা কৃষি অফিসের রহস্য জনক চুরি হওয়া ৬ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় কৃষি অফিসের নিরাপত্তা প্রহরী ইব্রাহীম আকন (৩৫) কে গ্রেপ্তার করা হয়। ২৭ জানুয়ারী টাকা উদ্ধার ও মামলা হলেও রহস্য জনক কারনে সোমবার রাতে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের বিষটি অবহিত করেন। এত দিন পর ব্রিফিং কেন? এমন প্রশ্নের জবাবে কৃষি কর্মকর্তা অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন বলে দাবী করেন। 

    বর্তমানে গ্রেপ্তারকৃত ইব্রাহীম আকনের স্বজনরা বিভিন্ন মাধ্যম দ্বারা হুমকি দিচ্ছেন বলেও তিনি দাবী করেন। ইব্রাহীম আকন উপজেলার চরকখালী গ্রামের আবু জাফর আকনের ছেলে।

    মামলা সূত্রে জানা গেছে, ২৬ জানুয়ারী বিকেলে উপজেলা কৃষি অফিসের প্রধান সহকারি আরিফুল ইসলাম সোনলী ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা থেকে ৯৪ হাজার টাকা ১‘শ ৫ জন কৃষককে প্রশিক্ষণ ভাতা ব্যবৎ প্রদান করে বাকি টাকা কৃষি কর্মকর্তার কক্ষে ফাইল কেবিনেট এর ভিতরে রাখা হয়। 


    পরের দিন সকালে ওই টাকা ব্যাংকে জমা দেয়ার জন্য ড্রয়ার খুলে টাকা না পেয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করে। মঠবাড়িয়া থানার এসআই কাজী গোলাম সরোয়ার নিরাপত্তা প্রহরী ইব্রাহীম আকনকে জিজ্ঞাসাবাদ করলে ইব্রাহীম চুরির বিষটি স্বীকার করে। তার স্বীকারোক্তি মতে পৌর শহরের বহেরা তলা পরিত্যাক্ত বীজাগারে লুকিয়ে রাখা ৬ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কৃষি অফিসের প্রধান সহকারি আরিফুল ইসলাম বাদী হয়ে নিরাপত্তা প্রহরী ইব্রাহীম আকনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।

     


    মঠবাড়িয়া/আবদুস সালাম আজাদী/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ