ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • ব‌রিশা‌লে মোটরসাই‌কে‌লের ধাক্কায় সা‌বেক সরকা‌রি কর্মকর্তা নিহত

    ব‌রিশা‌লে মোটরসাই‌কে‌লের ধাক্কায় সা‌বেক সরকা‌রি কর্মকর্তা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব‌রিশা‌লে মোটরসাই‌কে‌লের ধাক্কায় শি‌শির রঞ্জন বৈষ্ণব না‌মে এক ব‌্যক্তি নিহত হ‌য়ে‌ছে। 

    শ‌নিবার সন্ধ‌্যায় ব‌রিশাল নগরীর বিএম ক‌লেজ রো‌ডের শ্রী শ্রী শংকর মঠ ম‌ন্দি‌রের সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে। এই ঘটনায় কাউ‌কে আটক করা সম্ভব হয়‌নি।

    নিহত শি‌শির রঞ্জন নগরীর বিএম ক‌লেজ রোড এলাকার বা‌সিন্দা এবং সাবেক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ৷

    প্রত‌্যক্ষদর্শীরা জানায়, শ‌নিবার সন্ধ‌্যার দি‌কে বাসা থে‌কে বের হ‌য়ে রাস্তা পার হওয়ার সময় বেপ‌রোয়া গ‌তির এপা‌চি ফোর ভি ম‌ডে‌লের লাল ও সাদা রঙের এক‌টি মোটরসাই‌কেল শি‌শির রঞ্জন‌কে ধাক্কা দেয়। এসময় শি‌শির রঞ্জন রাস্তায় প‌রে গি‌য়ে মাথায় প্রচন্ড আঘাত পায় এবং গুরুত্বর আহত হয়। প‌থচা‌রিরা তা‌কে উদ্ধার ক‌রে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি কর‌লে তার মৃত‌্যু হয়। ত‌বে তার মৃত‌্যুর পরে কি‌শোর বয়সী ওই মোটরসাই‌কেল চালক হাসপাতাল থে‌কে সট‌কে প‌রে। 

    ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার ও‌সি আ‌জিমুল ক‌রিম ব‌লেন, এই ঘটনায় কাউ‌কে আটক করা সম্ভব হয়‌নি। প‌রিবা‌রের অ‌ভি‌যোগ না থাকায় পু‌লিশ অপমৃত‌্যু মামলা দা‌য়ের ক‌রে‌ছে। লাশ ময়নাতদ‌ন্তের পর রোববার সন্ধ‌্যায় প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়েছে। 

    এ‌দি‌কে এই ঘটনায় ওই এলাকায় শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে, মাতম চল‌ছে প‌রিবার‌টি‌তে।##


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ