ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • গণমাধ্যম কর্মীদের সাথে বরিশালের নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময়

    গণমাধ্যম কর্মীদের সাথে বরিশালের নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময়
    গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন নবাগত বিভাগীয় কমিশনার ‍আমিন ‍উল ‍আহসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কর্মরত সকল পর্যায়ের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত বিভাগীয় কমিশনার মো. ‍আমিন ‍উল ‍আহসান। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল সার্কিট হাউজে বরিশাল জেলা প্রশাসনের ‍আয়োজনে ‍এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক জসীম ‍উদ্দীন হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‍বিভাগীয় কমিশনার মো. ‍আমিন ‍উল ‍আহসান। ‍এসময় তিনি বলেন, ‘বরিশালের ‍উন্নয়নে ‍আমি সর্বত্মক চেষ্টা করবো। ‍এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। ‍আমার বাসা ‍এবং অফিস সাংবাদিকদের জন্য সবসময় ‍উম্মুক্ত থাকবে।

    বিভাগীয় কমিশনার ‍আরও বলেন, বরিশালের স্বাস্থ্য খাত বিশেষ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ‍এবং হাসপাতালে চিকিৎসার মান ‍উন্নয়নের চেষ্টা করবো। বরিশাল শহরের রাস্তাঘাটসহ ‍ঐতিহ্যবাহী জেলখাল পুনরুদ্ধারের প্রতিশ্রুতিও দেন বিভাগীয় কমিশনার। 

    এসময় মঞ্জে ‍উপস্থিত ছিলেন শহীদ ‍আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ‍এসএম ‍ইকবাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ‍এসএম জাকির হোসেন ও স্থানীয় পত্রিকার সম্পাদক কাজী ‍আবুল কালাম ‍আজাদ।

    এছাড়াও বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও মুরাদ ‍আহমেদ,  বর্তমান কমিটির সহ-সভাপতি পুলক চ্যাটার্জি ‍এবং কাজী ‍আল মামুন, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ‍আব্দুর রাজ্জাক ভূইয়াসহ সাংবাদিক নেতৃবৃন্দ ‍উপস্থিত ছিলেন।

    মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ বরিশালে গণমাধ্যম কর্মীদের পেশাগত মান ‍উন্নয়নের পাশাপাশি কর্মক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা কামনা করেন নবাগত বিভাগীয় কমিশনারের নিকট। ‍এসময় সাংবাদিকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন বিভাগীয় কমিশনার ‍আমিন ‍উল ‍আহসান।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ