ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি অরুণ, সম্পাদক এম.মিরাজ

    সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি অরুণ, সম্পাদক এম.মিরাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশালের ২০২২সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অরুন কুমার বিশ্বাস ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এম.মিরাজ হোসাইন। গতকাল ৩০ জানুয়ারী নির্বাচন কমিশনার কে এম তারেক অপু ফলাফল ঘোষণা করেন। 

    নির্বাচন কমিশনার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ জানুয়ারী ঘোষিত তফসিল অনুযায়ী ২২জানুয়ারী সংগঠনের কার্যকরি কমিটির ১৫টি পদের অনুকূলে ১৫টি ফর্ম বিক্রয় হয়। ২৩ জানুয়ারী ১৫টি পদের অনুকূলে ১৪টি ফর্ম জমা পরে। 

    ২৪জানুয়ারী যাচাই বাছাই শেষে ১৪টি মনোনয়ন ফর্ম বৈধ হয়। ২৫জানুয়ারী নির্ধারিত সমযে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় গতকাল ৩০ জানুয়ারী তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোসনা করা হয়। কার্যকরী কমিটিতে অন্য পদে যারা নির্বাচিত হয়েছে, সহ সভাপতি কে.এম এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওসার হোসেন হাওরাদার, সাংগঠনিক সম্পাদক মো: মামুন অর রশিদ, দপ্তর সম্পাদক এ এম জুয়েল, কোষাধ্যক্ষ আনিছুর রহমান, ক্রীড়া সম্পাদক মফিজুর রহমান রনি, সাহিত্য ও প্রচার সম্পাদক সাঈদ পান্থ।

    নির্বাহী সদস্য এম.জহির, সাইদুর রহমান মাসুদ, মো:মনিরুল ইসলাম মামুন, মো: শাহ জালাল, মো: মনবির আলম খান। অপর একটি সদস্য পদে মনোনয়নপত্র জমা না দেয়ায় উক্ত পদটি শূন্য রয়েছে।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ