ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • আওলাদ-৪ লঞ্চের ধাক্কায় নিখোঁজ জেলের লাশ ৩দিন পর উদ্ধার

    আওলাদ-৪ লঞ্চের ধাক্কায় নিখোঁজ জেলের লাশ ৩দিন পর উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীতে আওলাদ-৪ লঞ্চের ধাক্কায়  মাছ ধরা নৌকার  নিখোঁজ জেলে মাসুম খান (৩০) কে উদ্ধার করা হয়েছে।  নিখোঁজের তিন দিন পর নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। 

    রবিবার বিকাল ৫ টায় স্থানীয় জেলে জাফর ও আলী নদীতে জাল ফেলতে গিয়ে লাশটি ভাসতে দেখে কয়েক জনের সহায়তায় তীরে নিয়ে আসে। 

    লাশটি দেখতে হাজারো লোক জড়ো হয় নদী পারে। এঘটনায় এখনও কোন মামলা দায়ের করেনি ভুক্তভোগী পরিবার। উদ্ধারকৃত লাশের মাজা ও ডান হাতে আঘাত পাওয়া গেছে। নিহতের মাইশা নামের ৪ বছর বয়সী একটি সন্তান রয়েছে। 

    এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

    উল্লেখ্য বৃহস্পতিবার রাত ৩ টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায় আড়িয়াল খাঁ নদীতে মাছ শিকার করতে গেলে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকা ডুবির ঘটনায়   ওই এলাকার ইসমাইল খানের ছেলে মাসুম খান(৩০) নিখোঁজ হয় । আহত অবস্থায় দেলোয়ার হোসেন (২৫) নামের একজনকে স্থানীয়রা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। 

    ওই দিন সকাল ৯টা থেকে নিখোঁজের উদ্ধার কাজে নেমে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ব্যর্থ হয়। 

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় রাতে নৌকা নিয়ে নদীতে ইলিশ শিকারে যায় জেলে মাসুম খান ও দেলোয়ার হোসেন।  তারা নদীতে জাল ফেলে নৌকা নোঙ্গর করে ঘুমিয়েছিলো। রাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী ৩-৪ টি লঞ্চ আড়িয়াল খাঁ নদী থেকে যায়। ওই সময় লঞ্চের ধাক্কায় নৌকাসহ ডুবে যায় তারা। আহত জেলে জানিয়েছে আওলাদ-৪ নামক লঞ্চের ধাক্কায় এরকম দূর্ঘটনা ঘটে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ