ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • আগৈলঝাড়ায় একদিনে তিন জনের আত্মহত্যার চেষ্টা

    আগৈলঝাড়ায় একদিনে তিন জনের আত্মহত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারণে একদিনে তিনজন বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনজনকেই মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯ টায় উপজেলার বারপাইকা গ্রামের রাসেল শাহর মেয়ে লিয়া আক্তার (১৪) পারিবারিক কলহের কারনে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। পরে লিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    একইদিন রাত ৯ টা ৫ মিনেটের সময় উপজেলার বাগধা গ্রামের আলী হোসেন মোল্লার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৪৫) তুচ্ছ ঘটনা নিয়ে পরিবারের সাথে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন। এসময় নিলুফা ইয়াসমিনকে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    এছাড়া একইদিন রাত ১০টায় উপজেলার বারহাজার গ্রামের মামুন তালুকদারের ছেলে মেহেদী তালুকদার (১৮) পারিবারিক কলহের কারণে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। পরে মেহেদী তালুকদার অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা জানান, কীটনাশক পানে অসুস্থ তিনজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ