ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • হাড় কাঁপানো শীতে কাঁপছে কাউখালীবাসী

    হাড় কাঁপানো শীতে কাঁপছে কাউখালীবাসী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রচণ্ড শীত ও হিমেল হাওয়ায় বেকায়দায় পড়েছে কাউখালীবাসী। পিরোজপুরের কাউখালীতে ৫দিন যাবৎ উপজেলায় বইছে হিমেল হাওয়া। প্রচন্ড শীতে এসব এলাকার জনজীবন বিপর্যন্ত। লোকজন ঘরের বাইরে বের হতে পারছে না। শিশু ও বৃদ্ধরা পড়েছে চরম বিপাকে। শীতের ধকল সামাল দেওয়ার মতো গরম কাপড় না থাকায় অনেকেই রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। দিনমজুরেরা কাজে বের হতে না পারায় পরিবার-পরিজন নিয়ে পড়েছে বিপাকে। গরম কাপড় কেনার জন্য দোকান এবং ফুটপাতে ক্রেতাদের উপচে পরা ভীর লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার চিরাপাড়া গ্রামের রিকশা চালক শুক্কুর আলী জানান, প্রচন্ড শীতে রিকশা নিয়ে বের হওয়া যাচ্ছে না যার কারনে অর্ধাহারে অনাহারে দিনানিপাত করতে হচ্ছে।

    উপজেলা প্রশাসন থেকে সরকারিভাবে চেয়ারম্যানদের মাধ্যমে ৫টি ইউনিয়নে প্রায় ৩ হাজার কম্বল বিতরণ করা হয় এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে ১ হাজার ৩ শত কম্বল বিতরণ করা হয়।  

    এদিকে এবার শীতের মাত্রা বেশি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে নিম্নআয়ের মানুষ। কাজে বের হতে না পারায় পরিবার-পরিজনসহ দুর্বিষহ দিন কাটছে তাদের।

    দিনে-রাতে সমান তাপমাত্রা বিরাজ করছে। কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। এ অবস্থায় গরম কাপড়ের অভাবে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে সর্বত্রই।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ