ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ঠাকুরগাঁও সাংবাদিকদের ওপরে হামলায় বরিশাল প্রেসক্লাবের নিন্দা

    ঠাকুরগাঁও সাংবাদিকদের ওপরে হামলায় বরিশাল প্রেসক্লাবের নিন্দা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঠাকুরগাঁও সদর উপজেলায় সাংবাদিকদের ওপরে হামলার ঘটনায় নিন্দা ও অপরাধীদের শাস্তির দাবী জানিয়েছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    শনিবার (২৯ জানুয়ারি) এক প্রতিবাদ বিবৃতিতে এই দাবী জানায়।

    আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলায় মণ্ডলপাড়ায় উঠান বৈঠককে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আতাউর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

    এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিং বিডির জেলা প্রতিনিধি মহিউদ্দিন তালুকদার হিমেল, নিউজ বাংলার জেলা প্রতিনিধি সোহেল রানা ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি জাকির হোসেন মিলুকে মারধর করেন।

    হামলাকারীদের শাস্তির দাবী জানান শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সকল নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ