ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বানারীপাড়ার এমপির বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে বিক্ষোভ

    বানারীপাড়ার এমপির বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে বিক্ষোভ
    বানারীপাড়ায় ‍আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি শনিবার বিকাল ৪টায় পৌর শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ডাকবাংলো মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।

    পরে ম্যুরালের পাদদেশে বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও  ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমম রায় সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা প্রমুখ।

    এসময় বক্তারা বানারীপাড়া ও উজিরপুরের সংসদ সদস্য মো. শাহে আলমের অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত দলের ভিতরে ঘাপটি মেরে থাকা মোশতাকদের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মী-সমর্থকসহ ধর্মবর্ণ নির্বিশেষে জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

    এসময় তারা আরও বলেন, নিরীহ ও সহজ-সরল সংখ্যালঘু সম্প্রদায়কে কু-প্ররোচনা দিয়ে সংসদ সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে অপ-প্রচার চালানো হয়েছে তা ওই ষড়যন্ত্রেরই অংশ এবং মিথ্যা ও বানোয়াট।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, সৈয়দকাঠী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা, বাইশারী ইউপি চেয়ারম্যান শ্যামল চক্রবর্তী, সৈয়দকাঠীর সাবেক ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম।

    আরও ‍উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র মনিরা আক্তার ময়না, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেবকুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক সুলতান সিকদার, কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি বিবেকানন্দ কুন্ডু, সাধারণ সম্পাদক বাবুল দাস, কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের সভাপতি আশীষ কুন্ডু ছনু, সাধারণ সম্পাদক সজল সাহা, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমম রায় সুমন, ছাত্রবন্ধন ফোরামের সভাপতি ডলার বিন হানিফ, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বড়াল, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি হৃদয় সাহা, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান যুব ঐক্য পরিষদ ও সনাতনী যুব ঐক্য পরিষদের সহসভাপতি পূর্ণিমা ঘোষ দস্তিদার নর সুন্দর কল্যাণ সমিতির সভাপতি দিলীপ কুমার শীল,সাধারণ সম্পাদক বাসুদেব শীল প্রমুখ।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ