আশ্রয়ন প্রকল্পের কাজ বিভাগীয় কমিশনারের পরিদর্শন

মুজিব শতবর্ষ উপলক্ষে বরিশালে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ন প্রকল্প ও গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মো. আমিন আল আহসান। শনিবার সকাল ১১টায় বরিশাল সদর উপজেলার চরমোনাইতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ, সদর উপজেলা প্রকৌশলী মো. মাইনুল মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ।
আশ্রয়ন প্রকল্প ও গৃহ নির্মাণ কাজ পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু গাছের চারা রোপন করেন।
উল্লেখ্য, বরিশাল সদর উপজেলায় প্রথম দফায় ১৫৭টি, দ্বিতীয় দফায় ১০০টি এবং তৃতীয় দফায় ৪০টি গৃহ নির্মাণ করা হবে। এর মধ্যে ২০৭টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফায় ৫০টি এবং তৃতীয় দফার ৪০টি গৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে। যা শনিবার পরিদর্শনে যাব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। এসময় তারা নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত সকলের সাথে কথা বলেন এবং কাজের মান যাচাই করেন।
কেআর