ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • যৌতুক দাবিতে তালাকের হুমকি, স্ত্রীর মামলা দায়ের

    যৌতুক দাবিতে তালাকের হুমকি, স্ত্রীর মামলা দায়ের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যবসা করার কথা জানিয়ে স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে টাকা না দিলে তালাক প্রদানের হুমকিতে যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে ওই ভুক্তভোগী গৃহবধূর আদালতে মামলা দায়ের।
    স্ত্রী নির্যাতনকারী স্বামী নিজেকে আইনের হাত থেকে বাঁচতে আগেই নিজের স্ত্রী ও শ^াশুরীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।

    বরিশাল সিনিয়র জুডিসিয়াল আদালতে দায়ের করা মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের তালতা গ্রামের মৃত. মান্নান খন্দকারের কলেজ পড়ুয়া মেয়ে মৌ আক্তারের (২৩) সাথে একই বাড়ির মো. আব্দুর রব এর ছেলে চট্টগ্রামে হোটেল কন্টিনেন্টালে কর্মরত সালাউদ্দিন আহম্মেদের (৩১) সাথে সামাজিকভাবে ২০২০ সালের ৪ অক্টোবর বিয়ে হয়।

    বিয়ের সময় মেয়ের পরিবার থেকে প্রায় এক লাখ টাকার উপঢৌকনসহ স্বামীর বাড়িতে তুলে দেয়া হয় মৌ’কে। চাকুরীর সুবাদে সালাউদ্দিন পরিবারের লোকজন নিয়ে চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার ফিরোজ শাহ কলোনীতে ভাড়া বাসায় বসবাস শুরু করে।

    বিয়ের ছয় মাস যেতে না যেতেই স্বামী সালাউদ্দিন তার ভাই সজীব (২৫) মা তাসরিন আক্তার (৫০) ও বাবা আব্দুর রব (৬৫) এর প্ররোচনায় সালাউদ্দিন ব্যবসা করার জন্য পাঁচ লাখ টাকা তার স্ত্রীর কাছে যৌতুক দাবী করে আসছে।
    মৌ আক্তার জানান, দাবীকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় তার উপর নির্যাতন চালিয়ে আসছিল স্বামী ও তার পরিবারের লোকজন। যৌতুকের টাকা না দিলে তালাক দেওয়ার হুমকি দিয়ে আসছে স্বামী সালাউদ্দিন। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় স্বামীর সংসার ছেড়ে মৌ বর্তমানে সাত মাস যাবত বাবার বাড়িতে বসবাস করলেও খরচের জন্য কোন টাকা পয়সা দেয়া থেকে বিরত থেকে ফোনে পর্যন্ত খোঁজ নিচ্ছে না স্বামী সালাউদ্দিন ও তার পরিবার সদস্যরা।

    এদিকে স্ত্রীর উপর নির্যাতন চালানো স্বামী সালাহউদ্দিন সু-কৌশলে আইনের হাত থেকে নিজেকে বাঁচাতে স্ত্রী মৌ বাবার বাড়ি চলে যাওয়ায় তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্টোপলিটন আদালত ৪-এ তার বাসা থেকে স্বর্নালংকার, ল্যাপটপ, কাপড়-চোপড়সহ মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ এনে গত বছর ১৫ ডিসেম্বর একটি ফৌজদারি মামলা দায়ের করে, নং- সিআর ২১৪/২১। ওই মামলায় আসামী করা হয়েছে মৌ’র মাসহ অপর একজনকে।

    স্বামী সালাহউদ্দিন জানান, তার বাসা থেকে তার স্ত্রী মৌ স্বর্নালংকার, ল্যাপটপ, কাপড়-চোপড়সহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। যার কারনে তিনি মৌয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    যৌতুকের জন্য স্বামীর নির্যাতনের ঘটনায় মৌ আক্তার বাদী হয়ে স্বামী সালাউদ্দিন, দেবর  সজীব, শ্ব্শুর আব্দুর রব, শাশুড়ি তাসরিন আক্তারের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছে, নং-১২৭/২১।
    নির্যাতিতা ও মামলার বাদী মৌ জানান, মামলা করে এখন তিনি শ্বশুর পরিবার দ্বারা নিয়মিত হুমকি ধমকি ও হয়রানীর শিকার হলেও কোথাও প্রতিকার পাচ্ছেন না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ