ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • মঠবাড়িয়ায় ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় মামলা

    মঠবাড়িয়ায় ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় মামলা হলে পুলিশ কিশোর গ্যাং সদস্য মিজান (১৬) কে গ্রেপ্তার করে। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেলে কিশোর গ্যাং ফের ওই ব্যবসায়ী ও তার পরিবারের ওপর হামলা চালানোর চেষ্টা করলে গ্রাম বাসির প্রতিরোধে মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ সন্ধ্যায় কিশোর গ্যাংয়ের ফেলে রাখা মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

    থানা সূত্রে জানা গেছে, গত সোমাবার রাত সাড়ে দশটার দিকে শ্রমিকদের বেতন দেবার জন্য স্থানীয় ঠিকাদার আহমেদ আলিমের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে নিজ ব্যবসায়ী ইমরান হাওলাদার বাসায় রওনা হন। পথিমধ্যে মিরুখালী বাজারের স্বঘোষিত ০০৭ নামের কিশোর গ্যাংয়ের লিডার রাকিবের নেতৃত্বে তারিকুল, নাফিন, হাফিজুর, মিজান সহ একদল কিশোর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার সাথে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। তাকে রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় আহত ব্যবসায়ীর ভাই মোমিন হাওলাদার বাদী হয়ে ৭ জন নামীয় ও ৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল কিশোর গ্যাংয়ের ফেলে রাখা মোটর সাইকেলটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগে মামলার এজাহারভুক্ত আসামী মিজানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

     

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ