বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত

জি.এম রিপন, বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের ১৯০১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বাইশারী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফকরুল আলমের কার্যালয়ে নির্বাচন রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মোস্তফা আলম’র সভাপতিত্বে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত অবিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি সদস্যদের সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মাওলাদ হোসেন সানাকে আগামী দুই বছরের জন্য বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন করা হয়।
এসময় বিদ্যালয়ের দাতা সদস্য অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, প্রধান শিক্ষক মো.ফকরুল আলম, অভিভাবক সদস্য মো.আকতার হোসেন ফারুক, রেজাউল ইসলাম খান, রতন কুমার সাহা, মো.শহিদুল ইসলাম, মহিলা অভিভাবক সদস্য মোসাম্মৎ ময়না বেগম, শিক্ষক প্রতিনিধি সদস্য সহকারী শিক্ষক মো.শহিদুল ইসলাম, বিকাশ চন্দ্র পাল ও মোসাম্মৎ লিপি খানম উপস্থিত ছিলেন।
এসএম