ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news

একাদশে ভর্তির ফল জানা যাবে রাতে

একাদশে ভর্তির ফল জানা যাবে রাতে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হবে আজ (২৯ জানুয়ারি)। রাত ৮টায় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।

শনিবার সকালে তিনি বলেন, ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত ৮টায় এ ফল প্রকাশ করা হবে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে।

জানা গেছে, একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয় গত ৮ জানুয়ারি। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি।

আগে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনেই আবেদন করা যাচ্ছে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা রয়েছে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন