ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • ব‌রিশা‌লে সরঞ্জামসহ ‘বম্ব বাবুল‌’ গ্রেপ্তার

    ব‌রিশা‌লে সরঞ্জামসহ ‘বম্ব বাবুল‌’ গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে অস্ত্র, বোমা ও বোমা বানানোর সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। নগরীর লঞ্চঘাট এলাকা থেকে শুক্রবার ভোররাতে বাবুল হাওলাদার ওর‌ফে বম্ব বাবুল‌কে গ্রেপ্তার করা হয়। বাবুল ভোলা সদর থানার দ‌ক্ষিণ দিঘল‌দি এলাকার বাসিন্দা।

    র‍্যাব-৮-এর উপপরিচালক জাহাঙ্গীর আলম আজ শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চারটি অ্যামিউনিশন, তিনটি তাজা বোমা, ৮ শ গ্রাম গান পাউডার, ২৪‌টি ম‌্যাচ, ৫০‌টি মা‌র্বেল, দুই প‌্যা‌কেট বিয়া‌রিং বল, ১০‌টি জর্দার কৌটা, ১২‌টি বি‌স্ফোরক ভ‌র্তি কলম, পাঁচটি লাল টেপ, তিন রঙের পাঁচ মিটার বৈদ্যুতিক তার, দুই কেজি কাঁচের টুকরা জব্দ করা হয়।

    র‍্যাবের কর্মকর্তা আরও জানান, বাবুল স্বীকার করেছেন তিনি পেশাদার অস্ত্র কারবারি ও বোমা কারিগর। তার নামে ভোলা সদর ও দৌলতখান থানায় হত‌্যা, ডাকা‌তি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা আছে।

    অস্ত্র উদ্ধারের পর বরিশাল কোতোয়ালি থানায় বাবুলের নামে আরও একটি মামলা হয়েছে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ