ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • কমরেড হত্যার ঘটনায় দোষী ব্যক্তির শাস্তি দাবি জেলা বাসদ’র

    কমরেড হত্যার ঘটনায় দোষী ব্যক্তির শাস্তি দাবি জেলা বাসদ’র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী কমরেড দীপু হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত যুক্ত বিবৃতিতে কমরেডের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি দোষী ব্যক্তির শাস্তির দাবি জানান তারা।

    নেতৃবৃন্দ বলেন, কমরেড দীপু হালদার অত্যন্ত প্রগতিশীল মানসিকতার একজন সমাজসচেতন মানুষ ছিলেন। তার বাবা রমেন্দ্রনাথ হালদার বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি নিজে শ্রমজীবী মানুষের পক্ষের সকল আন্দোলনে অংশগ্রহণ করতেন ও নিজের পরিবারকেও প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত করেছিলেন। একজন মাদকাসক্ত ব্যক্তির ছুরিকাঘাতে হত্যার ঘটনা বরিশালবাসীকে উদ্বিগ্ন করেছে। নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং মাদক নির্মূলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেয়ার দাবি জানান।

    প্রসংগত, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ২৯ নং ওয়ার্ড সংগঠক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড দীপু হালদার গতকাল ২৭ জানুয়ারি বাঘিয়া এলাকায় মাদকাসক্ত ব্যক্তি কর্তৃক ছুরিকাহত হয়ে মৃত্যুবরণ করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ