ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • শহীদ আলাউদ্দিনের নামে লেবুখালী ব্রিজের নামকরণের দাবী

    শহীদ আলাউদ্দিনের নামে লেবুখালী ব্রিজের নামকরণের দাবী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘৬৯ ‍এর গণঅভ্যুত্থানে বরিশালের প্রথম শহীদ আলাউদ্দিনের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর কাউনিয়া মনষাবাড়ি গলিস্থ নিলু-মনু ট্রাস্ট পাবলিক লাইব্রেরী মিলনায়তনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    শহীদ আলাউদ্দিন স্মৃতি পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে ও অধ্যাপক নজরুল হক নিলুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তারিকুল ইসলাম হিরু, অধ্যাপক আমিনুর রহমান খোকন, এ্যাড, হিরন কুমার দাস মিঠু, অধ্যাপক জলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, প্রবীণ আওয়ামী লীগ নেতা কাশিনাথ দত্ত,রতন চক্রবর্তী ও সাবেক ছাত্রনেতা শামিল শাহরুখ তমাল প্রমুখ। এর পূর্বে আয়োজক কমিটি ও আলোচকবৃন্দ শহীদ আলাউদ্দিনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন দৃষ্টি ব্যানার্জী সহ শিল্পীবৃন্দ।

    আলোচকরা এসময় বলেন, গণঅভ্যুত্থানে বরিশালের আছমত আলী খান ‍ইনস্টিটিউট (একে স্কুল)’র তরুণ ছাত্র আলাউদ্দিন সেদিন  ইপিআর বাহিনীর গুলিতে শহীদ হয়েছিল। আমরা দীর্ঘদিন ধরে সরকারের নিকট বরিশাল-পটুয়াখালী সড়কের লেবুখালী ব্রিজকে শহীদ আলাউদ্দিনের নামে নামকরণ সহ তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি ভাস্কর্য নির্মাণ করারও দাবী জানচ্ছি।

     

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ