ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • চুলার আগুনে দগ্ধ নারীর মৃত্যু

    চুলার আগুনে দগ্ধ নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভাত রান্না করতে গিয়ে চুলার আগুনে অগ্নিদগ্ধ হয়ে শেফালী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শেফালী বেগম পিরোজপুরের স্বরুপকাঠী এলাকার উত্তর উরিবুনিয়া এলাকার মোঃ সাহেব আলীর স্ত্রী।

    মৃতের ননদ কাজল বেগম জানান, ১৩ দিন আগে ফজরের নামাজের সময়ের পর রান্না ঘরে যান শেফালী বেগম। ভাত রান্না করার সময় চুলার পাশেই ছিলেন তিনি। সেইসময়ে অসাবধানতাবশত শেফালী বেগমের পরিহিত কাপড়ে আগুন লেগে যায়। এতে তার শরীরের নীচের অংশ দগ্ধ হয়। তার চিৎকারে বাড়ির লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

    হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, শেফালী বেগমের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে রাখা হয়েছে। শুক্রবার আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ