ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক

    লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    লালমনিরহাট : আদিতমারী উপজেলা সারপুকুর ইউনিয়ন দেল্লারমোড় এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

    বিষয়টি নিশ্চত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল ইসলাম। তিনি বলেন, থানায় লিখিত অভিযোগ দাখিল হয়েছে। অভিযুক্ত ছপিত উল্লাহ মুন্সিকে আটক করা হয়েছে।

    আটক ছপিত উল্লাহ মুন্সি সারপুকুর ইউনিয়নের দেল্লার মোড় এলাকার মৃত ওসুল খাঁর ছেলে।

    জানা যায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) শিশুটির বাবা মা শিশুটিকে পাশের বাড়ীতে রেখে কাজে বের হন। বাড়ির সংলগ্ন মসজিদের ইমাম ছপিত উল্লাহ মুন্সি ওই শিশুটিকে তার নিজ বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষনের ঘটনা বাবা মাকে না বলার জন্য শিশুটিকে পাঁচ টাকা দেন এবং ভয় ভীতি দেখান।

    শিশুটির বাবা মা ঘটনাটি জেনে গেলে তারা থানায় অভিযোগ দায়ের করেন।

     


    মিজানুর রহমান/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ