ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • গালিগালাজের প্রতিবাদ করায় কাঠ মিস্ত্রীকে কুপিয়ে হত্যা

    গালিগালাজের প্রতিবাদ করায় কাঠ মিস্ত্রীকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে এক কাঠ মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে কুডু মিস্ত্রি নামে এক মাদকাসক্ত। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারী মাদকসেবী কুডু মিস্ত্রিকে স্থানীয়রা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘিয়া শ্রী শ্রী কালিমাতা মন্দির এলাকার মাদকাসক্ত কুডু মিস্ত্রি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় সুমনের চায়ের দোকানে যায়। সেখানে গিয়ে অশ্লীল ভাষায় যাকে তাকে গালাগাল করতে থাকে। এ সময় মুক্তিযোদ্ধা রমেন্দ্রনাথ হালদারের ছেলে দিপু হালদার (৪০) তাকে গালাগাল করতে নিষেধ করে এবং চায়ের দোকান থেকে চলে যেতে বলে। এতে ক্ষীপ্ত হয়ে ওই সময় দিপু হালদারকে কোপানোর হুমকি দেয় মাদকসেবী কুডু।

    যার জের ধরে রাত ৮টার দিকে হঠাৎ করেই দিপুকে একা পেয়ে ছুরি দিয়ে পেটে কোপ দেয়। এতে দিপুর পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে যায়। স্থানীয়রা এ সময় মাদকসেবী কুডুকে ধরে ফেলে থানা পুলিশে সোপর্দ করে এবং গুরুতর আহতাবস্থায় দিপুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন।

    বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার জানান, এ ঘটনায় মাদকসেবী কুডুকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ