ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • পরীক্ষা নিতে বরিশাল টেক্সটাইল কলেজে মানববন্ধন

     পরীক্ষা নিতে বরিশাল টেক্সটাইল কলেজে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেশনজট নিরসন ও দ্রুত পরীক্ষাসহ ৫ দফা দাবিতে বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালন ও অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
     


    বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীরা জানান, করোনা পরিস্থিতির কারণে এক বছর আমাদের কোনো একাডেমিক কার্যক্রম হয়নি। দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো সেশন জট নিরসনে দ্রুত পরীক্ষা সম্পন্ন করছে। কিন্তু বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল কলেজগুলোর অনলাইন এ সম্পন্নকৃত সেমিস্টার গত ৫ মাসে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকা সত্ত্বেও শেষ হয়নি।

     

    শিক্ষার্থীরা আরও জানান, একাডেমিক বিষয়ে কলেজ প্রশাসন, বুটেক্স প্রশাসন ও বস্ত্র মন্ত্রণালয় এর চরম সমন্বয়হীনতা ও উদাসীনতা আমাদের শিক্ষাজীবনকে আরও সংকীর্ণ করছে। আমরা বুটেক্স অধিভুক্ত সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্মিলিতভাবে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছি।

     

    শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আব্দুল কাদের বেপারি জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি নিয়ে আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের সঙ্গে কথা বলেছি। আগামী ৬ ফেব্রুয়ারির পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ