ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • আগৈলঝাড়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

    আগৈলঝাড়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও জরুরী বহুবিধ উদ্দেশ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদে কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে জার্মান ডক্টরস এর আর্থিক সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে ৩৫ জন হতদরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও নগদ ২ হাজার ৩শত ৬৫ টাকা প্রদান করা হয়।

    বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও জরুরী বহুবিধ উদ্দেশ্যে নগদ অর্থ বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

    এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম, কারিতাস বরিশাল অঞ্চলের বিভাগীয় পরিচালক ফ্রান্সিস বেপারী, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, নারী নেত্রী সুমা কর প্রমুখ।
    এসময় ইউপি সচিব, ইউপি সদস্য ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ