ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পিরোজপুর ইউসিসিএ লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও সাধারণ সভা

    পিরোজপুর ইউসিসিএ লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও সাধারণ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সদর উপজেলা শাখার আয়োজনে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা সেন্ট্রাল কো-অপারেটিভ এস্যোসিয়েশন এর নিবাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মুজিবুল হক স্বাক্ষরিত কাগজে নির্বাচনী ফলাফল প্রকাশ করা হয়।

    এ সময় ইউসিসিএ লিমিটেড এর সাবেক সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সদস্য সচিব মোঃ ফিরোজ ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিপংকর চন্দ্র শীলসহ বিভিন্ন সমবায়ীরা উপস্থিত ছিলেন। এসময় মোঃ জাকির হোসেন খানকে সভাপতি ও মোঃ শাহিন তালুকদারকে সাধারণ সম্পাদক করে পিরোজপুর সদর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেড এর ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সদস্য মোঃ সফিকুল ইসলাম, মারুফ বিল্লাহ, বনানী স্বর্ণকার, গৌতম চন্দ্র সাহা, মোসাম্মত শামিমা সুলতানা।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ