ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পিরোজপুরে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

    পিরোজপুরে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে জেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সংস্থা ও সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান খালেকসহ আরো অনেকে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সকলের সহযোগিতা কামনা করেন।

    উল্লেখ্য, সদ্য বিদায়ী জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন ৩ বছর সাড়ে ৩ মাস দায়িত্ব পালন শেষে বুধবার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বিদায়ী জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির একান্ত সচিব (পিএস) হিসেবে যোগদান করেছেন।

    নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলাম। তিনি মনে করেছেন আমার এখানে আসা উচিৎ তাই তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। আপনাদের একান্ত সহযোগিতা নিয়ে আমি সব কাজ করতে চাই।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ